স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামে।গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক শ্মশানে পাশাপাশি চিতায় তাদের দাহ করা হয়। মারা যাওয়া দম্পতি হলেন, নরেন্দ্রনাথ বর্মণ (৮০) ও তার স্ত্রী নিত্য বালা বর্মণ (৭৫)।নিহতদের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাত ৯টার দিকে বার্ধক্...