পাবনার আটঘরিয়া উপজেলায় স্থানীয় বিএনপি নেতা আদম আলীকে (৬০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদম আলীর বাড়ি উপজেলার ষাটগাছা গ্রামে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আলোচিত ‘তমা ধর্ষণ ও হত্যা’ মামলার প্রধান আসামি।
স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানিয়েছে, বিকালে একদন্ত হাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় দুর্বৃত্তরা পথ আটকে তাকে গুলি করে। পরে ধ...