কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশায় ধাকা তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীনূর রহমান জানিয়েছেন এই তথ্য।নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) ও নাতনি জারামনি (৮)। আহতরা হয়েছেন বদিউল আলম (৫০),&n...