ঢাকার নবাবগঞ্জে আহাদ মিয়া (১৫) নামে এক কিশোর চারদিন ধরে নিখোঁজ রয়েছে। গত সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।নিখোঁজ আহাদ মিয়া উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি গ্রামের খোকন মিয়ার ছেলে।পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আহাদ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহ...