আগামীর সময়

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল  স্কুল ছাত্রের

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ভ্যানযাত্রী মো. শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুল ছাত্র।

আজ শনিবার (২১ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলা দ্বিতীয়খণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে দ্বিতীয় খণ্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় শাহাদাত। বেলা ৩টার দিক কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে শাহাদাত ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শাহাদাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    শেয়ার করুন: