Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৪৪
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার আসামি

মায়ের জানাজায় অংশ নিয়েছেন আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার ফাঁসির আসামি মো. রফিকুল ইসলাম শাকিল। ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার ফাঁসির আসামি মো. রফিকুল ইসলাম শাকিল। মঙ্গলবার (১৮ আগস্ট) আসর নামাজের পর পটুয়াখালী শহরের করভবনের পাশে বাইতুল মামুর জামে মসজিদের সামনে তার মা সাহিদা বেগমের জানাজা হয়।

জানাজা শেষে শাকিলকে আবার যশোর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মনিরুজ্জামান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার মাগরিবের সময় সাহিদা বেগম মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য শাকিলের পরিবার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে। পরে যশোর জেলা প্রশাসকের সহযোগিতা এবং রাজনৈতিক নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শাকিলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার জানাজার সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ছিলেন শাকিল। মায়ের শেষ বিদায়ের মুহূর্তে তাকে কাছে পেয়ে স্বজনদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিস্থিতির।

আরও পড়ুন

স্বামী হারালেন কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

১৮ আগস্ট ২০২৬

দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন সাহিদা বেগম। শাকিল তাদের মধ্যে ছোট ছেলে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

শাকিলের বড় ভাই মো. শাহিন পটুয়াখালী পৌর বিএনপির নেতা। জানাজার আগে তিনি দাবি করেন, ‘আমার ভাই ষড়যন্ত্রের শিকার। আমরা বিএনপি পরিবার দেখে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি করা হয় আমার ভাই শাকিলকে এবং দীর্ঘ ১৫ বছর জেল হাজতে থাকতে হয়েছে। আর সব আসামি মুক্ত হয়ে দেশ-বিদেশে আছেন।’

জানাজায় অংশ নেন জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা।

প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে পুরান ঢাকায় দর্জি বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় ২০১৩ সালে ঢাকার নিম্ন আদালতের রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৭ সালে হাইকোর্টের রায়ে শাকিলসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং বাকি চারজন খালাস পান।

পটুয়াখালীবিশ্বজিৎ দাস হত্যা মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি