আগামীর সময়

ভোলায় টিউবও‌য়েল থে‌কে উঠ‌ছে গ্যাস

ভোলায় টিউবও‌য়েল থে‌কে উঠ‌ছে গ্যাস

ছবিঃ আগামীর সময়

ভোলার তুলাতু‌লি এলাকার এক‌টি সেল টিউবওয়েল থেকে উঠছে গ্যাস। এমন খবর ছ‌ড়ি‌য়ে পড়তেই দৃশ্যটি নিজ চো‌খে দেখ‌তে প্রতি‌দিনই ভিড় কর‌ছেন স্থানীয়রাসহ বি‌ভিন্ন দূর দূড়া‌ন্তের মানুষ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ‌ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের তুলাতু‌লি গ্রা‌মের জেবল হক মাঝির বা‌ড়ির সেল টিউবও‌য়ে‌ল থে‌কে গ্যাস উঠ‌ছে। এটি দেখতে বিভিন্ন দূড়-দূরন্ত থেকে আসছেন মানুষ। কেউ টিউবওয়েলটি আগুন জ্বালিয়ে দিচ্ছেন আবার কেউ কেউ টিউবওয়েলটি চাপছেন। আবার কেউ কেউ পানি শুকে দেখছেন গ্যাসের গন্ধ আছে কি না।

জেবল হক মাঝি জানান, তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কোন টিউবওয়েল না থাকায় নারী‌দের সংসারের কাজসহ গোসল করতে বেড়ি বাঁধের নি‌চে নদী‌তে যে‌তে হ‌তো। এমনকি বাড়িতে কোন পুকুর নেই তাই দীর্ঘদিন তারা অনেক কষ্ট করে আসছিলেন। পরে কয়েক দিন আগে তারা ১০ হাজার টাকা খরচ করে বাড়ির উঠানে সেল টিউবওয়েল বসানোর উদ্যোগ নেন। এরপর গত রবিবার বিকেলে সেই টিউবওয়েলটি বসানোর জন্য শ্রমিকরা আসেন। তারা ৬০ ফুট গভীর পর্যন্ত পাইপ বসান। এরপর তারা গ্যাসের উঠার শব্দ শুনতে পেলে সন্দেহ হয়। পরে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।

তখন তারা এখানে গ্যাস আছে নিশ্চিত করে টিউবওয়েলটি বসিয়ে চলে যায়। প‌রে আমাদের টিউবওয়েল থেকে গ্যাস উঠছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসছেন।

ভোলা পৌর ২ নম্বর ওয়া‌র্ডের বা‌সিন্দা মোবারক হো‌সেন ও মিজানুর রহমান জানান, তারা টিউবও‌য়েল থে‌কে গ্যাস উঠ‌ছে শু‌নে দেখ‌তে এসে‌ছেন। এসে নিজ চো‌খে দেখ‌লেন সেই দৃশ্য। স্থানীয় একজন টিউবও‌য়ে‌লের মাথায় লাইটার আগুন ধ‌রি‌য়ে দি‌লে দাউ দাউ ক‌রে আগুন জ্বলতে দেখলাম।

স্থানীয় বা‌সিন্দা ইকবাল হো‌সেন জানান, তা‌দের গ্রা‌মে টিউবও‌য়েল থে‌কে গ্যাস উঠায় অ‌নেক খু‌শি তারা। সরকা‌রিভা‌বে পরীক্ষা ক‌রে য‌দি এখা‌নকার গ্যাস উত্তোলন করা সম্ভব হয় আর কূপ খনন করা হ‌লে সবার আগে আমা‌দের গ্রা‌মের প্রতি‌টি ঘ‌রে গ্যাস সং‌যোগ দি‌তে হ‌বে। এবং গ্যাসের উপর ভি‌ত্তি ক‌রে শিল্প কারখানা গ‌ড়ে বেকারত্ব দূর করারও দাবী তা‌দের।

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, তুলাতুলির টিউবওয়েল থেকে গ্যাস উঠার বিষয়টি আমরা বাপেক্সকে জানাবো। বাপেক্স পরীক্ষ-নিরীক্ষার করে নিশ্চিতভাবে বলতে পারবেন এটি গ্যাসের খনি নাকি পকেট গ্যাস।

উল্লেখ্য, ভোলা জেলায় তিন গ্যাস ক্ষেত্র ও ৯টি কূপে প্রচুর পরিমাণ গ্যাস পাওয়া গেছে।

    শেয়ার করুন: