Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘সাদা মাছে’ লোকসান, কৈ চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিপ্লবের

শেখ সোহেল, বাগেরহাট
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২০:১৩
‘সাদা মাছে’ লোকসান, কৈ চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিপ্লবের

ছবি: আগামীর সময়

দীর্ঘ ২৫ বছর ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ৮ নম্বর শুভদিয়া গ্রামের মৎস্য চাষি বিপ্লব দেবনাথ। একসময় সাদা মাছ চাষ করলেও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় চার বছর আগে শুরু করেন হাইব্রিড থাই কৈ মাছের চাষ। এরপর থেকে কৈ মাছই হয়ে উঠেছে তার স্বাবলম্বী হওয়ার অন্যতম প্রধান ভরসা।

বর্তমানে প্রায় ২০ শতক জমির একটি ঘেরে ৪০ হাজার কৈ মাছ চাষ করছেন বিপ্লব। মাছগুলোর বয়স আড়াই মাসের বেশি। আরও প্রায় এক মাস পর মাছগুলো বাজারজাত করার উপযোগী হবে বলে জানান তিনি। বর্তমানে প্রতি কেজিতে ১২ থেকে ১৩টি মাছ হচ্ছে। ৮ থেকে ১০টি মাছ হলে তা বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তার।

বিপ্লব দেবনাথ বলেন, ‘সাড়ে তিন মাসের একটি চাষচক্রে তার প্রায় ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা খরচ হয়। এর মধ্যে মাছের খাবার, ওষুধ, পানি সরবরাহ ও অন্যান্য পরিচর্যার খরচ রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে এ চাষ থেকে ১ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার ঘেরে প্রায় ১০০ মণ মাছ উৎপাদন হতে পারে বলেও আশা করছি। দীর্ঘ ২৫ বছর ধরে মাছ চাষ করছি। চার বছর হলো কৈ মাছ চাষ শুরু করেছি। কৈ মাছ চাষে খরচ ও পরিশ্রম দুটোই বেশি। মাটি কাটা, নেট দেওয়া, পানি দেওয়া, খাবার দেওয়া থেকে শুরু করে মাছের পরিচর্যা—সবকিছুই আমাকে একাই করতে হয়।’

তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন এই চাষি। তিনি জানান, ‘বর্তমানে কৈ মাছের বাজারদর প্রতি মণ প্রায় ৮ হাজার টাকা। অন্যদিকে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। শুরুতে এক বস্তা খাবারের দাম ছিল প্রায় ২ হাজার ২০০ টাকা। বর্তমানে একই খাবার কিনতে হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩৭৫ টাকা পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘খাবারের দাম যদি প্রতি কেজিতে চার টাকা করেও কমত, তাহলে আমাদের মতো চাষিরা কিছুটা স্বস্তি পেত। বিদ্যুতের সমস্যাও আছে। তিন ঘণ্টা বিদ্যুৎ থাকলে এক ঘণ্টা থাকে—এভাবে চললে মাছ চাষে ঝুঁকি বাড়ে। কৈ মাছের জন্য নিয়মিত পানি দিতে হয়। পানি ঠিকমতো না পেলে পানিতে গ্যাস তৈরি হয়ে মাছ মারা যেতে পারে।’

কৈ মাছ চাষে মিষ্টি পানির গুরুত্বের কথাও জানান তিনি। তার মতে, ‘ঘেরে সর্বনিম্ন চার ফুট থেকে সর্বোচ্চ পাঁচ ফুট পানি রাখা ভালো। বাইরে থেকে পানি দেওয়ার সুযোগ না থাকলে বোরিং করে পানি সরবরাহ করা যায়। সঠিকভাবে পানি ও মাছের পরিচর্যা করতে পারলে কৈ মাছ চাষ লাভজনক হতে পারে বলে মনে করেন তিনি।’

নিজের সাফল্য দেখে অন্যদেরও কৈ মাছ চাষে আগ্রহী করতে চান বিপ্লব। তিনি বলেন, ‘আমি চাই, আমাকে দেখে আরও অনেকেই কৈ মাছ চাষ শুরু করুক। দেশের মাছের ঘাটতি পূরণে আমরা ভূমিকা রাখতে পারি। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, খাবারের দাম কমানো এবং বিদ্যুৎ ও প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমরা আরও ভালোভাবে মাছ উৎপাদন করতে পারব। মাছে-ভাতে বাঙালি—এই পরিচয় ধরে রাখতে আমরাও ভূমিকা রাখতে চাই।’

স্থানীয় বাসিন্দা রুম্মান মাহমুদ শৈশব বলেন, ‘বিপ্লব দেবনাথ দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। আগে সাদা মাছ চাষ করলেও এখন কৈ মাছ চাষ করে ভালো করার চেষ্টা করছেন। তার মতো উদ্যোক্তারা যদি সরকারি সহযোগিতা পান, তাহলে এলাকায় আরও মানুষ মাছ চাষে আগ্রহী হবে।’

আরেক স্থানীয় বাসিন্দা অনুপ কুমার দাস বলেন, ‘হাইব্রিড থাই কৈ মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। তবে খাবার, বিদ্যুৎ ও পানির খরচ বেড়ে যাওয়ায় চাষিদের লাভ কমে যাচ্ছে। সরকারিভাবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা বাড়ানো হলে কৈ মাছের উৎপাদন আরও বাড়বে।’

ফকিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন, ‘কৈ মাছ চাষ লাভজনক হলেও এর জন্য পানির গুণগত মান, সঠিক ঘনত্ব, মানসম্মত খাবার ও নিয়মিত পরিচর্যা জরুরি। সঠিক নিয়ম মেনে চাষ করলে কৈ মাছ থেকে ভালো উৎপাদন ও আয় করা সম্ভব। বিপ্লব দেবনাথের মতো চাষিরা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মাছের উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।’

স্থানীয় মৎস্য চাষিদের মতে, কৈ মাছের চাষ শুধু মাছের উৎপাদন বাড়াচ্ছে না, গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সচল রাখতেও ভূমিকা রাখছে। তবে উৎপাদন খরচ কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত পানি ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৈ মাছ চাষ আরও লাভজনক ও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে।

২৫ বছরের মাছ চাষের অভিজ্ঞতা আর চার বছরের কৈ মাছ চাষের পথচলায় নতুন স্বপ্ন দেখছেন বিপ্লব দেবনাথ। তার আশা, সরকারি সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে কৈ মাছের চাষ শুধু তার নিজের স্বাবলম্বিতার পথই তৈরি করবে না, এলাকার আরও অনেক মানুষকেও মাছ চাষে উৎসাহিত করবে।

সাদা মাছবাগেরহাটহাইব্রিড থাই কৈ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise