নাটোর
জেলের বড়শিতে ধরা পড়ল ১৪ কেজির চিতল
নাটোর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নাটোরের নলডাঙ্গার বারনই নদে বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাপাতিল গ্রামে বারনই নদে মাছটি ধরা পড়ে বড়শিতে। মাছটি শিকার করেন বাঙ্গালখলসি গ্রামের এক জেলে। তবে জেলের পরিচয় জানা যায়নি।
বিশাল আকৃতির এই চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন জনতা। বড় আকারের মাছটি ঘিরে সেখানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেয়।
জানা গেছে, বুধবার বিকেলে সোনাপাতিল এলাকার বারনই নদে এক জেলে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ তার বড়শিতে ওঠে বিশাল আকৃতির একটি চিতল মাছ। পরে স্থানীয় সোনাপাতিল বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে যান।
মাছটির এক ক্রেতা মো. জামিল হোসেন জানালেন, বারনই নদে এত বড় চিতল মাছ আগে কখনো দেখিনি। জীবনের প্রথম এ বড় চিতল দেখলাম। আমরা কয়েকজন মিলে মাছটি কেজি দরে কিনলাম।




