Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:২৩
মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদী শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। ছবি: আগামীর সময়

মাথায় কাফনের কাপড়, হাতে লাইসেন্স করা অস্ত্র। পাবনার ঈশ্বরদী শহরে এভাবেই প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। এরপর তাকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির একাংশ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঈশ্বরদী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

গতকাল সোমবার বিকালে ঈশ্বরদী পৌর শহরের বকুলের মোড় থেকে পোস্ট অফিস মোড় হয়ে রেলগেট পর্যন্ত এই মহড়া দেন বাপ্পি। এ সময় তার সঙ্গে ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির একাংশ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঈশ্বরদী থানার সামনে জড়ো হয়ে ডিএসবির এক কর্মকর্তাকে মারধরও করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ থানার সামনে অবস্থান নেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ ও পাবনা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাপ্পি জানালেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাইয়েরা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ কারণে হুমকিদাতা এবং মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ দিতে তিনি কলেজ রোডের বাড়ি থেকে লাইসেন্স করা অস্ত্র হাতে ও মাথায় কাফনের কাপড় বেঁধে জিরো পয়েন্ট রেলগেটে যান।

আরও পড়ুন

ছেলের লাশ দেখে বাবার মৃত্যু, একসঙ্গে দাফন

১৮ আগস্ট ২০২৬

সেখান থেকে থানায় গিয়ে ওসিকে তিনি জানিয়েছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তিনি প্রকাশ্যে রাস্তায় নেমে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিয়েছেন। তবে তাকে সতর্ককারী ওই পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করেননি বাপ্পি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান জানালেন, জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বকুলের মোড় থেকে রেলগেটে এসে গালাগাল ও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। বাপ্পিকে গ্রেপ্তার এবং তার অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানিয়েছেন, অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দেওয়া বা অস্ত্রের অপব্যবহার করা হলে ওই অস্ত্রের লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। এ ছাড়া বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনিব্যবস্থা নেওয়া হবে।

পাবনাঅস্ত্র নিয়ে মহড়াসাবেক ছাত্রদল নেতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise