Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, তারাগঞ্জের সড়কে চরম ভোগান্তি

agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:৫৮
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, তারাগঞ্জের সড়কে চরম ভোগান্তি

রংপুরের তারাগঞ্জ বাজারের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনের সড়ক— সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই একটি গুরুত্বপূর্ণ সড়কে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সড়কটি সংস্কার বা স্থায়ী পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

তারাগঞ্জ বাজারের কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. জয়নাল আবেদীনের বাড়ির সামনে পর্যন্ত সড়কটিতে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। তবে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আকরাম হোসেন বললেন, ‘তারাগঞ্জের এত গুরুত্বপূর্ণ সড়ক এমন অবহেলায় পড়ে থাকার কারণে আমাদের এই পথ দিয়ে চলাচলের ভোগান্তির শেষ নেই। আমার বাড়ি ঘনিরামপুর। তারাগঞ্জ বাজারে ব্যবসা করি। প্রতিদিন আমাকে এই রাস্তা দিয়েই আসতে হয়। ভ্যানে করে যখন আসি তখন ওই রাস্তার জমানো পানি ছিটকে পরিধানের সব কাপড় নষ্ট হয়ে যায়। এরফলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয় আমাদের। দীর্ঘ দিন যাবত এভাবে রাস্তাটি পড়ে থাকলেও তা সংস্কারের কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ না নেওয়ার কারণে আমাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।’

আরও পড়ুন

চাঁদা না পেয়ে দোকানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১২ জুলাই ২০২৬

এস কে মডেল স্কুলের শিক্ষার্থী এমামুল কারিম তাহসান জানায়, ‘এই রাস্তার জলাবদ্ধতার কারণে আমাদের স্কুলের সব শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই এখানে হাঁটু পানি জমে থাকে। এরফলে আমরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করি তখন আমাদের পরিধানের ইউনিফর্ম কাদা পানিতে নষ্ট হয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলছিলেন, ‘আমরা এখানকার স্থানীয়রা খুব কষ্টে চলাফেরা করি। কর্তৃপক্ষ দীর্ঘ দিন যাবত এভাবে রাস্তাটি পড়ে থাকলেও সংস্কারের কোনো পদক্ষেপ নিচ্ছে না। কয়েক বছর আগে রাস্তাটির পাশে দায়সারা একটি ড্রেন দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ড্রেনটি নষ্ট হয়ে যায়। এর ফলে আমাদের কষ্ট রয়েই গেছে। আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, দ্রুত এই রাস্তাটির স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান মন্তব্য করেন, ‘আমি নতুন এসেছি। সেখানে জলাবদ্ধতার বিষয়টি আমি শুনিনি।’

রংপুরতারাগঞ্জসড়কে পানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে