Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেশা করতে দেখে ফেলার ঘটনায় নারীকে খুন

মৌলভীবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:০৭
নেশা করতে দেখে ফেলার ঘটনায় নারীকে খুন

মৌলভীবাজারের কমলগঞ্জে নেশা করতে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে ভাতিজাকে ছুরিকাঘাত করে এবং তাকে রক্ষা করতে গিয়ে বকুল বেগম (৫৫) নামে এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত হেলিম মিয়া (৪৫) ওই গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা সাইদুল ইসলাম (২৫) তার চাচা হেলিম মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলিম বুধবার দুপুরে সাইদুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে চালান হামলা।

গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের বাড়ির বাসিন্দা বকুল বেগমের ঘরে আশ্রয় নেন সাইদুল। কিন্তু হামলাকারী হেলিম ধাওয়া করে সেখানে ঢুকে আবারও সাইদুলকে করতে থাকেন এলোপাতাড়ি ছুরিকাঘাত। এ সময় বকুল বেগম তাকে বাধা দিতে এগিয়ে এলে ক্ষিপ্ত হেলিম তার ওপরও হামলা চালায়। এতে বকুল বেগমের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

চিৎকার শুনে এগিয়ে আসেন সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া। তাদের ওপরও হামলা চালালে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঠান হাসপাতালে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হেলিম মিয়াকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুল আউয়াল জানান, নেশা করতে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় চলছে হত্যা মামলার প্রস্তুতি। বকুল বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

কমলগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: