Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:০৭
ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি

ছবি: আগামীর সময়

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্য, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং পোলট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন প্রান্তিক পোলট্রি খামারিরা।

প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শত শত ডিম ভেঙে অভিনব কর্মসূচি পালন করেন তারা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় শিমুলতলী পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ খামারি। এ সময় কিছুক্ষণ মহাসড়কে ব্যাহত হয় যান চলাচল।

মানববন্ধনে অংশ নেওয়া খামারি মাসুদ রানা জানিয়েছেন, পোলট্রি খাদ্য ও ওষুধের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বর্তমানে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে, তার চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে বাজারে। অথচ করপোরেট সিন্ডিকেটের কারণে ভোক্তাদের খুচরা বাজারে বেশি দামে কিনতে হচ্ছে ডিম।

আরেক খামারি জোনায়েদ রুবেল বলেছেন, প্রান্তিক খামারিদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। সিন্ডিকেটের কারণে টিকে থাকতে পারছেন না ছোট খামারিরা। তাদের রক্ষায় দ্রুত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানালেন তিনি।

খামারিদের অভিযোগ, ডিম উৎপাদনে পরিশ্রম করছেন তারা, অথচ লাভের বড় অংশ চলে যাচ্ছে অল্প কয়েকজন সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে। একের পর এক লোকসানে খামার বন্ধ করার পরিস্থিতিতে পড়েছেন অনেক খামারি।

তাদের দাবি, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের পোলট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন, খামারিদের মানববন্ধন ও বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাহত হয়েছিল যান চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বাভাবিক হয়ে আসে যান চলাচলও।

গাজীপুরপোল্ট্রি খামারিবিক্ষোভডিম ভেঙে বিক্ষাভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা