Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘টাকা দেব না, ছেলের মরদেহও নেব না’

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৫:৫০
‘টাকা দেব না, ছেলের মরদেহও নেব না’

ফাইল ছবি

ডাব পাড়তে উঠেছিলেন প্রতিবেশীর গাছে। পড়ে গিয়ে হন আহত। হাসপাতালে নেওয়ার পর মারা যান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার দায়রাপাক এলাকার মামুন আলী। টগবগে ছেলের অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত সেকেন্দার আলী এরপর পড়লেন এক পুলিশি বিড়ম্বনায়।

ছেলের মরদেহ নিতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে পুলিশের সঙ্গে হয় তর্ক। সেকেন্দারের অভিযোগ, ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে দিতে হবে ১০ হাজার টাকা— এমন দাবি করে পুলিশ। ক্ষুব্ধ বাবা বলে উঠেলেন, ‘টাকা দিতে পারব না, দরকার হলে ছেলের মরদেহ নেব না’। পুলিশ অবশ্য নাকচ করেছে এই অভিযোগ।

এ ঘটনা গতকাল বুধবারের। স্বজনরা জানিয়েছেন, গত মঙ্গলবার বিকালে প্রতিবেশীর গাছ থেকে ডাব পাড়তে গিয়ে পড়ে যান মামুন আলী (৩০)। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকালে তিনি মারা যান।

ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় লিখিত আবেদন করেন স্বজনরা। এরপর থানার এসআই নাসির উদ্দিনসহ কয়েক পুলিশ সদস্য রামেক হাসপাতালের মর্গে গেলে বাঁধে তর্ক।

ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ সেকেন্দার বললেন, ‘আমার ছেলের মৃত্যুর জন্য কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলাম। কিন্তু ১০ হাজার টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে বলে জানান এসআই নাসির। আমি টাকা দিতে পারব না। প্রয়োজনে মরদেহ নেব না, তবুও ময়নাতদন্ত করাতে রাজি নই।’

এই অভিযোগ ঘিরে বুধবার দুপুরে রামেক মর্গের সামনে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা মর্গ ছেড়ে চলে যান। 

বিষয়টি জানার পর মৃতের স্বজনদের সঙ্গে কথা বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যার দিকে ময়নাতদন্ত ছাড়াই মামুনের দেহ হস্তান্তর করা হয়। দাফন হয় রাতে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার এসআই নাসির উদ্দিন বললেন, ‘টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছিল। এ কারণেই মরদেহ হস্তান্তরে কিছুটা সময় লাগছিল।’

একইভাবে অভিযোগ নাকচ করেন চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম। তার ভাষ্য, আইনি জটিলতা এড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই সব প্রক্রিয়া চলছিল। এতে পরিবার ক্ষুব্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে হবে তদন্ত- জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার মো. গাজিউর রহমান। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি।

রাজশাহীরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালরামেকপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise