আগামীর সময়

জামালপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সংগৃহীত ছবি

জামালপুর সদরে বজ্রপাতে ১৪ বছরের এক কিশোর মারা গেছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহডাঙ্গায় এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত হৃদয় হাসান ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে কেন্দুয়া কালিবাড়ী এলাকার মুকুল নিকেতন নামে একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বাড়ির পাশে খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল হৃদয়। ঘাস বস্তায় ভরে ফেরার সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে স্থানীয়রা তাকে এলাকার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

    শেয়ার করুন: