Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেসিসির তিন কর্মচারী চাকরিচ্যুত, একজন সাময়িক বরখাস্ত

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৯:৫৫
কেসিসির তিন কর্মচারী চাকরিচ্যুত, একজন সাময়িক বরখাস্ত

কর্মীরা কাজে অনুপস্থিত কিন্তু চূড়ান্ত বেতন শিটে তাদের উপস্থিত দেখানো এবং ঘষামাজা করে হাজিরা পরিবর্তন করে অর্থ উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তিন কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণে অবহেলার দায়ে কনজারভেন্সি শাখার একজন নিম্নমান সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৭ অক্টোবর জারি করা এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া তিন কর্মচারী হলেন, চূড়ান্ত কম্পিউটার ভিত্তিক বেতন বিল প্রস্তুতের দায়িত্বে নিয়োজিত মোস্তাফিজুর রহমান ও বিল প্রস্তুতকারী মশিউর রহমান জনি এবং কনজারভেন্সি সুপারভাইজার শাহীনুর রহমান। এ ছাড়া গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে কনজারভেন্সি শাখার নিম্নমান সহকারী মো. আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

১২ অক্টোবর ২০২৬

করপোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৯৩-এর ৪৪(১) বিধি অনুসারে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন আনেয়ার হোসেন বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

গত ৬ জুন দৈনিক আগামীর সময়ে ‘কাজে নেই, বেতন শিটে উপস্থিত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তদন্তে উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

কমিটিতে সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরানকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন— ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস এবং আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক। সিটি করপোরেশনের সচিবের স্বাক্ষরিত চিঠিতে কমিটিকে দৈনিক আগামীর সময়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সাধারণ শাখায় প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব মো. রেজা রশীদ বলেছেন, কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে কিছু কর্মী কাজ করেনি, অথচ বেতন শিটে উপস্থিত দেখিয়ে তাদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন অভিযুক্তরা। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেসিসিবরখাস্তচাকরিচ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২