Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রাতের আঁধারে রাস্তা কাটার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২২:৪০
রাতের আঁধারে রাস্তা কাটার অভিযোগ

ছবি: আগামীর সময়

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পাছপাড়া এলাকায় রাতের আঁধারে শত শত মানুষের চলাচলের একটি রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কৃষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে রায়পুর জিপিএস থেকে চুচিয়া বিল পর্যন্ত রাস্তাটি তৈরি করা হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় সরকারি বরাদ্দের ২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে রাস্তাটির উন্নয়ন করা হয়।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি রাস্তা কাটার ঘটনার তীব্র নিন্দা জানান এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

কেন্দুয়া পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উক্ত এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক রনি বলেন, প্রথমে স্বেচ্ছাশ্রমে ও পরে সরকারি বরাদ্দ অর্থে রাস্তাটি তৈরি করা হয়েছিল। বর্তমানে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রাস্তাটি পাকাকরণের আশ্বাস দেওয়া হয়েছে। রাস্তাটি কেটে ফেলায় ভোগান্তিতে পড়েেছে এলাকার বহু পরিবার। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে রাস্তা কাটার অভিযোগ অস্বীকার করে মো. শরীফ হাসান ভূঞা বলেন, তাদের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর সাময়িক চলাচলের জন্য রাস্তাটি তৈরি করা হয়েছিল। পাশের সরকারি হালট একসময় ব্যক্তি দখলে থাকায় সাময়িকভাবে ওই পথ দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল। সম্প্রতি হালট উদ্ধার হওয়ায় এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে দিনের বেলায় রাস্তাটি কাটা হয়েছে। তার দাবি, কাটা রাস্তাটির কোনো আইডি নম্বর নেই এবং এটি সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন জায়গা।

স্থানীয় ইউপি সদস্য বাবুল চৌধুরী বলেন, এভাবে রাস্তাটি কেটে ফেলা হয়েছে কিন্তু বিষয়টি জানানো হয়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বজল সরকার বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise