Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন বন্ধ রাখার দাবিতে মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৫:৪৪
বড়ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন বন্ধ রাখার দাবিতে মানববন্ধন

ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৪ মে) বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। মানববন্ধনে এলাকাবাসী বলছিল, বড়ছড়া পুনরায় ইজারা দিয়ে বালু উত্তোলনের উদ্যোগ নিলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন। শরণাপন্ন হবেন আদালতের।

তাদের অভিযোগ, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র রাতের আঁধারে গোপনে বড়ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি চালিয়ে যাচ্ছে। গত ১২ মে কুলাউড়া প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সিলিকা বালুর কোয়ারি ইজারা নিয়ে সভা হয়। এরপর বড়ছড়ার ইজারা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, পুনরায় বালু উত্তোলন শুরু হলে বড়ছড়ার দুই পাড়ের বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিশেষ করে ছড়ার ওপর নির্মিত ঢাকা-সিলেট রেলপথের সেতু, ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক সেতু এবং বোরো চাষের পানির জন্য নির্মিত স্লুইসগেট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের ভাষ্য, অতীতে অবাধ বালু উত্তোলনের কারণে ছড়ার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং ঝুঁকির মুখে পড়েছিল বিভিন্ন স্থাপনা।

বরমচাল ইউনিয়নের অন্তর্গত বড়ছড়া সিলিকা বালুর জন্য দেশজুড়ে পরিচিত। চা বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে ছড়াটি ইসলামাবাদ, নন্দনগর কোনাগাঁও ও লামাপাড়াসহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ছড়াটি ভয়ংকর রূপ নেয়। এতে ছড়ার তীরবর্তী বাসিন্দাদের মধ্যে ভাঙন ও ঘরবাড়ি বিলীন হওয়ার আতঙ্ক দেখা দেয়। অতীতে এমন ঘটনার নজিরও রয়েছে।

এলাকাবাসী উল্লেখ করেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী কোনো সেতু, রেললাইন বা গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু অতীতে ইজারা দেওয়ার পর প্রভাবশালী মহল আইন অমান্য করে সেতুর নিচ থেকে যান্ত্রিক ও অযান্ত্রিক উপায়ে বালু উত্তোলন করেছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মৌলভীবাজারের ১৯টি সিলিকা বালু মহালের ইজারার ওপর স্থগিতাদেশ দেন। বড়ছড়াও সেই তালিকার অন্তর্ভুক্ত। আদালত পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ও পরিবেশ ছাড়পত্র (ইসিসি) ছাড়া বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এলাকাবাসী ইতোমধ্যে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। মানববন্ধনের মাধ্যমে তারা স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বড়ছড়ার ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

সিলিকা বালুকুলাউড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ