Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমলগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, কৃষকদের স্বস্তি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:৩৬
কমলগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, কৃষকদের স্বস্তি

ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৪৯১ টন বোরো ধান এবং মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ২৩৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রকৃত কৃষকেরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারবেন। এ বিষয়ে কঠোর অবস্থানে প্রশাসন।

বাজারদরের তুলনায় সরকারি মূল্য বেশি হওয়ায় কৃষকদের মধ্যে দেখা গেছে আগ্রহ। এক কৃষক জানিয়েছেন, বাজারে বর্তমান দামের চেয়ে সরকারি দর ভালো। তবে গুদামে ধান দিতে এসে হয়রানির শিকার যেন হতে না হয়- প্রত্যাশা তার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব জানিয়েছেন, ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বচ্ছভাবে সংগ্রহ করা হবে ধান ও চাল।

বোরো ধান সংগ্রহকমলগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: