Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাবার ৪৬ বছর আগের স্মৃতি পেয়ে আবেগাপ্লুত তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৬:২১
বাবার ৪৬ বছর আগের স্মৃতি পেয়ে আবেগাপ্লুত তারেক রহমান

গাজীপুরে ৪৬ বছর আগের একটি স্মারক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে গাজীপুরের সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাকে স্মারকটি তুলে দেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

স্মারকটি ছিল ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের গাজীপুর সফরের একটি নামফলক। এটি হাতে নিয়ে কিছু সময় নীরব থাকেন প্রধানমন্ত্রী।

উপস্থিতদের ভাষ্য, ওই মুহূর্তে তিনি যেন ফিরে গিয়েছিলেন বাবার স্মৃতিবিজড়িত অতীতে।

অনুষ্ঠানে তারেক রহমান গাজীপুরের সঙ্গে তার পরিবারের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর সঙ্গে গাজীপুরের নানা স্মৃতি জড়িয়ে আছে। ঐতিহাসিক রাজবাড়ী মাঠের দক্ষিণ পাশে জিয়াউর রহমানের বসবাসের কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানালেন, এটি সাধারণ কোনো উপহার ছিল না; এটি ছিল ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের গাজীপুর সফরের একটি স্মৃতিচিহ্ন। উপহারটি হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। হাতের তালুতে অনুভবও করলেন ৪৬ বছর আগে বাবার রেখে যাওয়া সেই অদৃশ্য স্পর্শ।

উপস্থিতদের মতে, তার চোখের দৃষ্টি তখন সুদূর অতীতে—যেখানে মিশে আছে ১৯৭৮ সালের স্মৃতি আর বাবার কর্মময় জীবনের প্রতিচ্ছবি। উপস্থিত জনতা দেখল এক অভাবনীয় দৃশ্য। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষটি তার পিতার স্মৃতিবিজড়িত স্মারকটি পরম যত্নে ছুঁয়ে দেখলেন। এক অদ্ভুত নীরবতা নেমে আসে অনুষ্ঠানস্থলে, যেন বাতাসও শামিল হয়েছে সেই স্মৃতির মিছিলে।

জেলা প্রশাসকের দেওয়া উপহারটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ‘বস্তুগত মূল্যের চেয়ে এই স্মারকের আত্মিক মূল্য তার কাছে অনেক বেশি’— বললেন তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলছেন, উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিকতার মধ্যেও স্মৃতি ও আবেগের এমন মানবিক প্রকাশ অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

এর আগে বুধবার দুপুরে গাজীপুরের সাতাইশ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীতারেক রহমানশহীদ জিয়াউর রহমানগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি