Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নৌকা থেকে পদ্মায় পড়ে নিখোঁজ যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ২২:১১
নৌকা থেকে পদ্মায় পড়ে নিখোঁজ যুবক

পাবনার ঈশ্বরদীতে ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধু মিলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় তারা নৌকায় বসে মদ্যপান করছিলেন। একপর্যায়ে সবাই অনেকটা নেশাগ্রস্ত হয়ে পড়েন। এর মধ্যে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রিফাত নদীতে পড়ে যান।
বন্ধুকে উদ্ধার করতে তার দুই সঙ্গীও নদীতে ঝাঁপ দেন। তবে প্রবল স্রোতের কারণে তিনজনই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের খবরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে। তবে রিফাত এখনও নিখোঁজ।

লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেনের ভাষ্য, কয়েকজন বন্ধু মিলে নৌকা ভাড়া নিয়ে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ঝড়-বৃষ্টি শুরু হলে কয়েকজন নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার করলেও একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে নৌ পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে পদ্মার প্রবল স্রোতের কারণে ডুবুরি দল ছাড়া মাঝনদীতে কার্যকর অভিযান চালানো সম্ভব হচ্ছিল না। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পাবনাঈশ্বরদীনিখোঁজ যুবক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise