Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রবাসে থেমে গেল চার বোনের একমাত্র ভাই তাজের জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২১:১০
প্রবাসে থেমে গেল চার বোনের একমাত্র ভাই তাজের জীবন

সংগৃহীত ছবি

পরিবারের মুখে হাসি ফোটাতে হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের বাসিন্দা তাজ উদ্দিন ইসলাম। কিন্তু জীবিকার সন্ধানে যাওয়া সেই প্রবাস জীবনই শেষ পর্যন্ত হয়ে উঠল তার মৃত্যুর কারণ। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ পাঁচ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা সাত বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতদের একজন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের তাজ উদ্দিন ইসলাম (২৫)। তিনি আবুল কাশেমের ছেলে।

স্বজনদের ভাষ্য, চার বোনের একমাত্র ভাই ছিলেন তাজ। সংসারের অভাব ঘোচাতে প্রায় চার লাখ টাকা খরচ করে মাত্র আট মাস আগে মালদ্বীপে পাড়ি জমান তিনি। সেখানে একটি রিসোর্টে কাজ করতেন।

নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বলেছেন, ‘তাজের চার মাস বয়সী একটি মেয়ে আছে। পরিবারের জন্য কত স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল। কিন্তু আজ তার লাশ দেশে ফিরবে। আমরা কিছুই করতে পারলাম না।’

তিনি আরও জানান, তাজের বাবা কিডনি রোগে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন তাজই। তার মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।

নিহত অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।

এ ঘটনায় গুরুতর আহত দুই বাংলাদেশি কর্মী জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন চিকিৎসাধীন। তাদের একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেছেন, ‘আহতদের চিকিৎসার বিষয়ে হাইকমিশন নজরদারি করছে। পাশাপাশি ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে প্রবাসে স্বপ্ন ভাঙার এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই লক্ষ্মীপুরের আলাদাদপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

লক্ষ্মীপুরমালদ্বীপতাজ উদ্দিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর