Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, ক্ষোভে পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২১
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, ক্ষোভে পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর

ছবি: আগামীর সময়

সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারণে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখতে না পেরে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের সাবস্টেশনে।

পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানালেন, সংশ্লিষ্ট এলাকায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় লোডশেডিং দেওয়া হয়। ব্রাজিলের ম্যাচ শুরুর প্রায় ৩০ মিনিট পরও বিদ্যুৎ না ফেরায় ক্ষুব্ধ কিছু মানুষ সাবস্টেশনের সামনে জড়ো হয়ে হট্টগোল করে। একপর্যায়ে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করলে কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে তারা সেখান থেকে চলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য বাবলু রায় জানিয়েছেন, ব্রাজিলের খেলা ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেকে খেলা দেখতে পারেননি। পরে বিদ্যুৎ কার্যালয়ে ঝামেলার খবর পেয়ে তিনি সেখানে যান। তবে তখন কার্যালয়ের কর্মচারীদের ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

এক সড়কে দুর্ভোগ ৪০ হাজার মানুষের

০১ জুলাই ২০২৬

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গিয়াস উদ্দীন জানিয়েছেন, খেলার সময় বিদ্যুৎ না থাকায় ৭০-৮০ জনের একটি দল কার্যালয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান আগামীর সময়কে জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভাঙচুর হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরই তিনি ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েছেন। পুলিশকে বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানালেন, ফুটবল নিয়ে মানুষের আবেগ অনেক বেশি। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক খেলা দেখতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

লোডশেডিংপল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুরসুনামগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!