Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মানিকগঞ্জে হামের উপসর্গে ঝরে গেলো শিশু রাতুলের জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩
মানিকগঞ্জে হামের উপসর্গে ঝরে গেলো শিশু রাতুলের জীবন

মানিকগঞ্জে হামের উপসর্গে ঝরে গেলো শিশু রাতুলের জীবন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী গ্রামে মাত্র পাঁচ মাসের শিশু রাতুলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আলী আজগর ও রঞ্জু আক্তার দম্পতির সংসার আলোকিত করে জন্ম নেওয়া এই শিশুটি গত শুক্রবার মধ্যরাতে হামের উপসর্গ নিয়ে মারা যায় চিকিৎসাধীন অবস্থায়।

স্বজনদের ভাষ্য, ২০২৪ সালের ডিসেম্বরে জন্ম নেয় রাতুল। জন্মের পর কিছুদিন ভালো থাকলেও তিন মাস বয়সে ঠান্ডাজনিত অসুস্থতায় ভোগে সে। চিকিৎসার পর সুস্থ হলেও চলতি মাসের শুরুতে অসুস্থ হয়ে পড়ে আবার । পরে শিবালয় উপজেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ঘুরে তাকে ভর্তি করা হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিউমোনিয়ার চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় অসুস্থ হয়ে পড়লে আবার নেওয়া হয় হাসপাতালে।

চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছোট্ট রাতুলের। পরে স্থানীয় কবরস্থানে করা হয় তাকে দাফন।

শিশুটির বাবা, পেশায় অটোরিকশাচালক আলী আজগর জানাচ্ছিলেন, অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি সন্তানের।

ঠান্ডা থেকে নিউমোনিয়া এবং পরে শরীরে ফুসকুড়ি দেখা দেয় বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। অল্প সময়েই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবারটি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে দুই শিশুর। শিবালয়সহ সিঙ্গাইর, সাটুরিয়া, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় দেখা গেছে হামের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৩৩ জন, যাদের মধ্যে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৯১ জন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৭০ জন রোগী রয়েছেন চিকিৎসাধীন। সবচেয়ে বেশি রোগীর চাপ পড়ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হামের বিস্তার রোধে চালু করা হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৪৪ হাজার ৮২৩ শিশুকে টিকা দেওয়া হবে, যা চলবে ১১ কর্মদিবস ধরে।

সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলাম বলছিলেন, নিহত শিশুটি মাত্র একটি টিকা পেয়েছিল ইপিআই কর্মসূচির। রোগের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম করা হয়েছে জোরদার এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মানিকগঞ্জহাম উপসর্গমৃত্যুশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি