Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬

ছবি: আগামীর সময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে এ ঘটনার সূত্রপাত হয়।

পরে বিষয়টি মীমাংসার জন্য প্রক্টর কার্যালয়ে নেওয়া হলেও সেখান থেকে বের হওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসাকে কেন্দ্র করে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ঝামেলার সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় আইসিটি বিভাগের শিক্ষার্থী সামিন মজুমদার ও সালমান পাটোয়ারীকে মারধর করা হয় বলে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন

বিরোধী দল আওয়ামী লীগ স্টাইলে বক্তব্য দিচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬

পরে প্রক্টর কার্যালয় থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বের হওয়ার পর ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় আহতরা হলেন আইসিটি বিভাগের তাওহিদুল ইসলাম ও রোদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ, অর্থনীতি বিভাগের তোফায়েল মাহমুদ নিবির এবং ফাইন্যান্স বিভাগের এহসানুল হক। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এম এম শরিফুল করীম জানান, এখন পরিস্থিতি শান্ত। প্রক্টরিয়াল বডি দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন। আশা করি বিষয়টি সমাধান হয়ে যাবে।

কুবিহামলাসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর