Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই বছর পর সাতক্ষীরায় গুড়পুকুরের মেলা, ফিরল পুরোনো স্মৃতি

সাতক্ষীরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫৩
দুই বছর পর সাতক্ষীরায় গুড়পুকুরের মেলা, ফিরল পুরোনো স্মৃতি

ছবি: আগামীর সময়

দীর্ঘ দুই বছর পর সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আবারও বসেছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা।

মেলায় বসেছে তিন শতাধিক স্টল। মিষ্টি, কাপড়, শাড়ি, মসলা, প্রসাধনসামগ্রী, আসবাব, শিশুদের খেলনা, বাঁশ-বেতের পণ্যসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন স্থানীয় ও বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। রয়েছে কাঠের আসবাব, লোহার দা-বঁটি এবং শিশুদের বিনোদনের জন্য নৌকার আদলে তৈরি নাগরদোলা।

দুই বছর পর মেলা হওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে স্বস্তি। বাতাবি লেবুর শরবত বিক্রেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রথম দিনেই মেলায় মানুষের ভালো ভিড় হচ্ছে। বাকি দিনগুলোতেও এমন ভিড় থাকলে ব্যবসা ভালো হবে।’

তবে বর্তমানের এই আয়োজন প্রবীণদের মনে করিয়ে দিচ্ছে কয়েক দশক আগের আরও বড় গুড়পুকুরের মেলার কথা। পুরাতন সাতক্ষীরার ইদ্রিস আলীর স্মৃতিতে, একসময় মেলা শুধু একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল না; পুরো শহরজুড়েই ছড়িয়ে পড়ত।

তিনি বলেন, ‘এখন এই মেলা একটা নিয়ন্ত্রিত মেলা। অথচ আগে মেলা ছিল পুরো সাতক্ষীরা শহরজুড়ে।’

আরও পড়ুন

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

০২ অক্টোবর ২০২৬

প্রবীণদের ভাষ্য অনুযায়ী, একসময় পাকাপুল ও নিউমার্কেট এলাকা থেকে শহরের বিভিন্ন সড়ক ধরে তিন-চার কিলোমিটারজুড়ে মেলা বসত। প্রাণসায়র খাল দিয়ে নৌকায় করে আসত মাটির হাঁড়ি-পাতিলসহ নানা পণ্য। আনুষ্ঠানিকভাবে মেলা সাত দিন চললেও কাঠের খাট, পালঙ্ক, শোকেস ও আলমারির দোকান এক মাস, কখনো তারও বেশি সময় থাকত।

মুনজিতপুরের আসাদুল ইসলামের স্মৃতিতেও গুড়পুকুরের মেলা ছিল বড় কেনাকাটার কেন্দ্র। তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি যশোরের মানুষও সারা বছরের প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে মেলায় আসতেন। বিয়ের পর মেয়েজামাইকে দেওয়ার ফার্নিচারও অনেকে এখান থেকে কিনতেন।

প্রবীণদের মধ্যে মেলার বয়স নিয়ে ৩০০ থেকে ৪০০ বছরের কথা প্রচলিত। প্রচলিত ইতিহাস অনুযায়ী, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় মনসাপূজাকে কেন্দ্র করে এ মেলার সূত্রপাত। পরে এটি বড় লোকজ মেলায় রূপ নেয়। একসময় মেলায় গ্রামীণ পণ্যের পাশাপাশি ইলিশ মাছ, গাছের চারা ও সুন্দরবনের গোলপাতাও বিক্রি হতো।

তবে মেলার ইতিহাসে এসেছে একাধিক ছেদ। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালে বোমা হামলায় তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এরপর কয়েক বছর মেলা বন্ধ থাকে। পরে ছোট পরিসরে আয়োজন শুরু হলেও আগের বিস্তৃতি ও জৌলুশ আর ফিরে আসেনি। সর্বশেষ দুই বছরও মেলা বসেনি।

সুজনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বোমা হামলার পর থেকে মেলার আয়োজন ও ব্যবস্থাপনায় আগের মতো ধারাবাহিকতা দেখা যায়নি। তার মতে, বর্তমানে মেলায় ঐতিহ্যের পাশাপাশি বাণিজ্যিক বিষয়টিও বেশি গুরুত্ব পাচ্ছে।

তবু সাতক্ষীরার মানুষের কাছে গুড়পুকুরের মেলা এখনো আবেগ ও ঐতিহ্যের অংশ। কয়েক প্রজন্ম ধরে এই মেলা ঘিরে তৈরি হয়েছে অসংখ্য স্মৃতি, কেনাকাটা ও লোকজ সংস্কৃতির গল্প।

এবারের গুড়পুকুরের মেলা চলবে ১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে জেলা প্রশাসনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মেলায় আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গুড়পুকুরমেলাসাতক্ষীরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা