Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানিতে তলিয়ে যাচ্ছে স্বপ্ন, দিশেহারা কিশোরগঞ্জের কৃষকরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০০:২০
পানিতে তলিয়ে যাচ্ছে স্বপ্ন, দিশেহারা কিশোরগঞ্জের কৃষকরা

ছবি: আগামীর সময়

টানা বৃষ্টি, দমকা হাওয়া ও ঘন ঘন বজ্রপাতের কারণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ কৃষি বিপর্যয়। গত রবিবার বিকাল থেকে বুধবার রাত পর্যন্ত বৈরী আবহাওয়ার প্রভাবে প্রায় ৫ হাজার হেক্টর পাকা বোরো ধানের জমি তলিয়ে গেছে পানিতে।

এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই মাঠে নামছেন কৃষকরা। কেউ কোমর পানিতে নেমে কাটছেন ধান, কেউ নৌকার সাহায্যে তুলছেন ফসল, আবার কেউ পানিতে ডুব দিয়ে চেষ্টা করছেন নষ্ট হয়ে যাওয়া ধান উদ্ধারের। তবে বজ্রপাতের ভয়ে অনেকেই যেতে পারছেন না মাঠে। ইতোমধ্যেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, টানা বৃষ্টি ও বজ্রপাত ধান কাটার কাজ ব্যাহত করছে মারাত্মকভাবে। তিনি বললেন, ধান যদি পাঁচ থেকে ছয় দিন পানির নিচে থাকে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাই দ্রুত অন্তত ৮০ শতাংশ পাকা ধান কেটে ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টরে চাষ হয়েছে বোরো ধান। এর মধ্যে হাওরাঞ্চলে রয়েছে ১ লাখ ৪ হাজার ৪৩৫ হেক্টর, যা মোট আবাদি জমির প্রায় ৬২ শতাংশ। এ বছর প্রায় ১১ লাখ ৯৫ হাজার টন ধান এবং ৭ লাখ ৯৬ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা করা হয়েছে নির্ধারণ। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রায় ৪৮ শতাংশ ধান কাটা।

মিঠামইন উপজেলার হাছানপুর গ্রামের কৃষক সলিমুল্লাহ জানালেন, তার পাঁচ একর জমি ডুবে গেছে পানিতে। সময়মতো খাল খনন করা হলে হয়তো সৃষ্টি হতো না এমন পরিস্থিতি। পাশাপাশি টানা বৃষ্টির কারণে রোদ না থাকায় ভুট্টা শুকাতে না পারায় সেটিরও আশঙ্কা সৃষ্টি হয়েছে নষ্ট হওয়ার।

একই উপজেলার কৃষক খলিল মিয়া জানিয়েছেন, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে আবাদ করা জমিতে এখন জমে রয়েছে এক হাত পানি। শ্রমিক ও কৃষিযন্ত্রের সংকটে সম্ভব হচ্ছে না ধান কাটাও। আরেক কৃষক মোহাম্মদ আলী বলছেন, ১০ একর জমিতে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে চাষ করা ধান তুলতে পারেননি এখনো ঘরে। ঋণের বোঝা কীভাবে সামলাবেন, তা নিয়ে পড়েছেন তিনি দুশ্চিন্তায় ।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, আরও খারাপ হতে পারে পরিস্থিতি। আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকালের মধ্যে বাইরের পানি প্রবেশ করতে পারে হাওরে, কারণ নদ-নদীর পানি বাড়ছে অস্বাভাবিকভাবে। এর মধ্যে ইটনা উপজেলা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

কিশোরগঞ্জবৃষ্টিবজ্রপাতকৃষি বিপর্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি