Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রমিক নেতা কারাগারে

দিনাজপুরে দিনভর সংঘর্ষ, বাসে আগুন-ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯
দিনাজপুরে দিনভর সংঘর্ষ, বাসে আগুন-ভাঙচুর

ছবি: আগামীর সময়

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দিনভর কয়েক দফায় কোতয়ালী থানার ভেতর ও বাইরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত বলে জানা গেছে। আহতদের জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মহারাজা বটতলী (রাজারহাট) এলাকা থেকে গোয়েন্দা পুলিশ শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাবেক নেতা।

‎তার গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার ভোর ৬টায় জেলা সদরের সকল প্রবেশমুখ অবরোধ করে বাদশাহ সমর্থিত শ্রমিকদের একটি পক্ষ। এ সময় তারা মহাসড়কের ওপর আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে বিক্ষোভ করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
‎পরে বেলা ১০টার দিকে বাদশাহ গ্রুপের লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকদের আরেকটি পক্ষ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর থানা ঘেরাও করে অবস্থান নেয় বাদশার লোকজন।

আরও পড়ুন

বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি ৩৫০ ছাড়াল

২৭ আগস্ট ২০২৬

অপরদিকে শ্রমিকদের আরেকটি পক্ষও থানার কিছু দূরেই অবস্থান করে। দুপুর তিনটার দিকে গ্রেপ্তার বাদশাহ গ্রুপের লোকদের ধাওয়া দেয় শ্রমিকদের অন্যপক্ষ৷ এ সময় দুটি বাসে আগুন ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পরে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আগামীর সময়কে জানান, দুপুর তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি বাসের আগুন দেখি। পরে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে দুপুর সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার শেখ বাদশাকে কঠোর নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে বিকেল চারটার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরপর থানার সামনের সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। তবে জেলার বাস টার্মিনালে এখনও বাস চলাচল বন্ধ রয়েছে।

গ্রেপ্তার শেখ বাদশার স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আমার স্বামী বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি গ্রেপ্তারের পর জানতে পেরেছি। তার মুক্তি চাই আমি।

এদিকে বিক্ষোভরত শ্রমিকরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন হওয়ার কথা আছে। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শেখ বাদশা। তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই এসব ঘটনা বলে দাবি তাদের।

এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে।

এসব বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম আগামীর সময়কে জানান, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান। তাকে মামলাগুলোতে কোর্টে চালান দিলে বিচারক কারাগারে পাঠিয়েছেন।

‎থানার ভেতরে সংঘর্ষ ও বাসে আগুন-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শ্রমিকদের দুই পক্ষ থানায় অবস্থান করায় আসামির নিরাপত্তা দেওয়ায় আমরা ব্যস্ত ছিলাম। থানার বাইরে কারা বাস ভাঙচুর করেছে তা এখন বলা সম্ভব নয়। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

দিনভর চরম ভোগান্তি যাত্রীদের

‎শ্রমিকদের আন্দোলনে জেলা সদর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের। এমনকি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে বাস-ট্রাক দিয়ে অবরোধ করায় অটোরিকশা চলাচলেও বিঘ্ন। ফলে শহরে মধ্যেও যাত্রীদের অতিরিক্ত ভাড়ায় যাতায়ত করতে হয়েছে।

আরও পড়ুন

জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

২৭ আগস্ট ২০২৬

বীরগঞ্জ থেকে দিনাজপুর মেডিকেলে যাওয়ার জন্য তিনবার অটো পরিবর্তন করতে হয়েছে মো. আমিনুলকে। তিনি আগামীর সময়কে জানান, প্রচণ্ড গরমের মধ্যে শ্রমিকদের আন্দোলনে বাস চলাচল বন্ধসহ রাস্তা অবরোধ করা হয়। এমনকি অটো চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এজন্য অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি সহ্য করে এক অসুস্থ আত্মীয়কে দেখতে মেডিকেলে যাই। ফেরার পথেও একই ভোগান্তি।

তার মতো অসংখ্য যাত্রীকে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয়েছে। যাত্রীদের অভিযোগ, কিছুদিন ধরেই শ্রমিকদের আন্দোলনে রাস্তা অবরোধ করা হচ্ছে। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ।

দিনাজপুরসংঘর্ষআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি