Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘুষ না দেওয়ায় কৃষকের সবজি ক্ষেত নষ্টের অভিযোগ বাঘখালী রেঞ্জের বিরুদ্ধে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:০০
ঘুষ না দেওয়ায় কৃষকের সবজি ক্ষেত নষ্টের অভিযোগ বাঘখালী রেঞ্জের বিরুদ্ধে

ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ মোস্তফা। ছবি: আগামীর সময়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাশের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মহিষখুম এলাকায় ঘুষ না দেওয়ায় এক কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মীদের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ মোস্তফার দাবি, বাঘখালী বিটের বনকর্মীরা প্রথমে ৫০০ টাকা এবং পরে ৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তার ৬০ শতক জমির বিভিন্ন সবজি কেটে ও তুলে নষ্ট করা হয়েছে। পরে কিছু সবজি নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

মোস্তফা ও তার স্ত্রী মোহছেনা বেগম বর্গা নেওয়া জমিতে সবজি চাষ করে সংসার চালান। চলতি মৌসুমে স্থানীয় ভিলেজার আবু সালামের কাছ থেকে ৬ হাজার টাকায় ৬০ শতক জমি বর্গা নিয়ে ছয় জাতের সবজি চাষ করেন তারা। জমিতে বেগুন, ঢেঁড়স, শিম, ভুট্টা, ফল ও তিতকরলা চাষ করা হয়েছিল।

মোস্তফার দাবি, সবজি চাষে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। মেয়ের স্বর্ণ বন্ধক রেখে আশা এনজিও থেকে ৫০ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংক থেকে আরও ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। পাশাপাশি ধারদেনা করেও চাষাবাদে টাকা বিনিয়োগ করেন। ভালো ফলন হলে প্রায় চার লাখ টাকার সবজি বিক্রির আশা করেছিলেন। সেই অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনা ও দ্বিতীয় মেয়ের বিয়ের খরচ মেটানোর পরিকল্পনা ছিল তার।

মোস্তফা জানিয়েছেন, বাঘখালী বিটের বনকর্মীরা দফায় দফায় টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তার ক্ষেতের বেগুনের ২ হাজার ৮০০টি চারার মধ্যে প্রায় ১ হাজার ৫০টি তুলে ফেলা হয়েছে। ১০০ তালি শিমের সবগুলো নষ্ট করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ২০০টি ভুট্টার চারাও তুলে ফেলার অভিযোগ করেছেন। ১০০ তালি ফলের মধ্যে প্রায় ৫০ তালি এবং ৩০ তালি তিতকরলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

০৩ অক্টোবর ২০২৬

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানিয়েছেন, এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তাদের নিজস্ব জমিজমা নেই বললেই চলে। জীবিকার তাগিদে তারা বনভূমির আশপাশের জমিতে চাষাবাদ করে সংসার চালান। এভাবে একজন কৃষকের ফসল নষ্ট করে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

অভিযোগ অস্বীকার করেছেন বাঘখালী বিটের ডেপুটি রেঞ্জার এস এম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ভবিষ্যতে যাতে বড় ধরনের বনভূমি দখলের ঘটনা না ঘটে, সে জন্য অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় দখল করা জায়গা থেকে কিছু সবজির চারা উপড়ে ফেলা হয় এবং বনকর্মীরা কিছু চারা সঙ্গে নিয়ে আসেন।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহকারী বন সংরক্ষককে (এসিএফ) তদন্তের নির্দেশ দেওয়া হবে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকবান্দরবানবন বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’