Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৃষ্টিভেজা কুমারে বৈতরণীর জয়

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫
বৃষ্টিভেজা কুমারে বৈতরণীর জয়

টেকেরহাটে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ছবি: আগামীর সময়

বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল শনিবার বৃষ্টিভেজা বিকালে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ। প্রায় ৩০টি নৌকার প্রতিযোগিতায় কদমবাড়ী ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামের নিউটন বসুর ‘বৈতরণী’ প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে তারা পেয়েছে ১৩ সিএফটি রেফ্রিজারেটর।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ‘আমগ্রাম এক্সপ্রেস’। তাদের পুরস্কার দেওয়া হয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

নৌকা বাইচ ঘিরে সকাল থেকেই টেকেরহাটের কুমার নদের দুই পাড়ে ছিল উৎসবের আমেজ। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কখনো বৃষ্টিও হয়েছে। তবে এতে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে নদীর দুই পাড় পরিণত হয় জনসমুদ্রে।

প্রতিযোগিতা শুরু হলে বৈঠার ছন্দ আর মাঝিদের সম্মিলিত হুংকারে মুখর হয়ে ওঠে কুমার নদ। একসঙ্গে পানিতে পড়তে থাকে বৈঠা। দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে নৌকাগুলো। দর্শকদের উল্লাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতায় শুরু থেকেই ভালো গতি ধরে রাখে বৈতরণী। একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত প্রথম স্থান নিশ্চিত করে নৌকাটি। বিজয়ের পর মৃধাবাড়ি গ্রামের মানুষ ও মাঝিদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ।

বৃষ্টির মধ্যেও অনেক দর্শক ছাতা নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে বাইচ উপভোগ করেন। কেউ বৃষ্টিতে ভিজেছেন, কেউ আবার মোবাইল ফোনে ধারণ করেছেন নৌকা বাইচের নানা মুহূর্ত। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অনেকে দীর্ঘদিনের এই লোকজ আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকেও এসেছেন।

আরও পড়ুন

কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ

১৮ সেপ্টেম্বর ২০২৬

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজির বয়াতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু ও যুবনেতা খায়ের হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাহান্দার আলী মিয়া বলেছেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জুয়া ও অন্যান্য অপকর্ম থেকে দূরে রাখতে নৌকা বাইচের মতো সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনের গুরুত্ব অনেক। একই সঙ্গে স্থানীয় লোকঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজকরা জানালেন, নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামবাংলার নদীকেন্দ্রিক জীবন ও লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ তৈরি করে।

কুমার নদে নৌকা বাইচ ঘিরে এ আয়োজনকে কেন্দ্র করে টেকেরহাটে তৈরি হয় মিলনমেলার আবহ। বৈঠার ছন্দ, মাঝিদের হাঁক আর দর্শকদের উচ্ছ্বাসে বৃষ্টিভেজা দিনটিও হয়ে ওঠে স্মরণীয়। দিনের শেষে নৌকা ও দর্শকরা ফিরে গেলেও কুমার নদে নৌকা বাইচের সেই উৎসবের রেশ থেকে যায় মানুষের মনে।

নৌকা বাইচকুমার নদমাদারীপুররাজৈর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর