Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বরগুনা

আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় আহত ৬ ডিবি সদস্য

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৬:০২
আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় আহত ৬ ডিবি সদস্য

ছবি: আগামীর সময়

বরগুনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ছয় সদস্য। পরে হত্যা মামলার আসামি জহিরুলসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে সদর উপজেলার জাকিরতবক এলাকায়। বরগুনা ডিবির ওসি মো. আনোয়ার হোসেন এসব নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— এএসআই অনিক এবং কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আব্দুল্লাহ ও সবুজ। তাদের বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা হয়। এ সময় পুলিশ সদস্য লিটন ফরাজী, তার বাবা আব্দুর রশিদ ফরাজী ও ভাই রাব্বি ফরাজী গুলিবিদ্ধ হন। চার দিন হাসপাতালে থাকার পর ঢাকায় মারা যান আব্দুর রশিদ ফরাজী।

এ ঘটনায় হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেপ্তারে গতরাতে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানিয়েছেন, সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। গ্রেপ্তার করা হয় আসামি জহিরুলসহ চারজনকে।

বরগুনা ডিবির ওসি আনোয়ার জানালেন, আসামি জহিরুল মাদক কারবার ও ডাকাতির সঙ্গেও জড়িত বলে তথ্য আছে। হামলার ঘটনায় আলাদা মামলার প্রস্তুতি চলছে।

হত্যামামলাআসামিডিবিপুলিশআহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise