Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পালংখিয়াং ঝরনা, যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ২১:৪৯
পালংখিয়াং ঝরনা, যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস

ছবি: আগামীর সময়

পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারা, পাথুরে খালের আঁকাবাঁকা পথ আর চারপাশে ঘন সবুজ অরণ্য—প্রকৃতির এমন রূপের দেখা মেলে বান্দরবানের আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত পালংখিয়াং ঝরনায়। জনবসতি ও নাগরিক কোলাহল থেকে দূরে থাকা এই ঝর্ণা প্রকৃতিপ্রেমী ও দুঃসাহসী ট্রেকারদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। তবে এর সৌন্দর্য উপভোগের আগে পাড়ি দিতে হয় দীর্ঘ ও শ্রমসাধ্য পাহাড়ি পথ।

মাতামুহুরী নদীর উপনদী তৈন খালের উজানের দিকে পালংখিয়াংয়ের অবস্থান। স্থানীয়ভাবে পালংখিয়ং নামেও পরিচিত ঝরনাটি বহুস্তরবিশিষ্ট। এর আশপাশের প্রাকৃতিক পরিবেশের অন্যতম আকর্ষণ তৈন খাল। খালের পাথুরে বুক ধরে এগোতে হয় ঘন বন, লতাগুল্ম, ছোট ছোট ঝিরি আর পাহাড়ি ঢাল পেরিয়ে। কোথাও খালের স্বচ্ছ পানির প্রবাহ, কোথাও সবুজ পাহাড়ের নীরবতা—পুরো পথই যেন প্রকৃতির নিজস্ব এক ক্যানভাস।

এই পথে যাত্রার আরেকটি আকর্ষণ থানকোয়াইন ঝরনা। দোছড়ি বাজারের দিক থেকে তৈন খাল ধরে এগিয়ে এই ঝরনা পেরিয়ে পৌঁছাতে হয় হাজরাম পাড়ায়। সেখান থেকে গভীর জঙ্গল ও খাড়া উতরাই-চড়াই অতিক্রম করে পালংখিয়াংয়ের দিকে এগোতে হয়। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর আগেই একাধিক জলধারার সম্মিলিত শব্দ শোনা যেতে পারে—যা দুর্গম পথের ক্লান্তির মধ্যে নতুন উদ্দীপনা জোগায়।

আরও পড়ুন

খুলনায় দিনেদুপুরে হেলমেট পরে এসে যুবককে গুলি

১০ অক্টোবর ২০২৬

পথের দুপাশে পাহাড়ের চূড়ায় ছনের ছাউনি দেওয়া পাড়া, বনজ পরিবেশ আর পাহাড়ি জনপদের জীবনযাত্রা এই ভ্রমণকে দেয় ভিন্ন মাত্রা। তবে এখানে ভ্রমণ কেবল সৌন্দর্য দেখার অভিজ্ঞতা নয়; শারীরিক সক্ষমতা, প্রস্তুতি ও সতর্কতারও পরীক্ষা।

পালংখিয়াংয়ের পথে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উপযুক্ত জুতা, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও আলো বহনের সরঞ্জাম সঙ্গে রাখা জরুরি। অভিজ্ঞ স্থানীয় গাইড ছাড়া যাত্রা করা উচিত নয়। বর্ষায় পাহাড়ি ঢল, পিচ্ছিল পাথর ও ভূমিধসের ঝুঁকি থাকায় আবহাওয়া এবং প্রশাসনিক অনুমতির বিষয়টি আগে নিশ্চিত করতে হবে।

পালংখিয়াংয়ের আকর্ষণ শুধু ঝরনার জলধারায় সীমাবদ্ধ নয়; সেখানে পৌঁছানোর প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড়ি পথও ভ্রমণের অংশ। প্রকৃতির এই বুনো সৌন্দর্য উপভোগ করতে হলে প্রয়োজন দায়িত্বশীল ভ্রমণ—যাতে অক্ষত থাকে পাহাড়, বন, জলধারা ও স্থানীয় মানুষের জীবনযাত্রা।

পালংখিয়াং ঝরনাআলীকদম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!