Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দক্ষিণ সুরমা

বাস টার্মিনালের সামনে জরাজীর্ণ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৮:৩১
বাস টার্মিনালের সামনে জরাজীর্ণ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: আগামীর সময়

দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। সড়কটির বেহাল অবস্থা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (২২ জুলাই) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সড়কের বর্তমান দুরবস্থা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙন তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। যাত্রী, চালক ও শ্রমিকদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে।

পরিদর্শন শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়নকাজ করছে। পাশাপাশি নগরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেছেন, বাস টার্মিনাল এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন। তবে টার্মিনাল থেকে হুমায়ুন রশীদ চত্বর হয়ে মেন্দিবাগ, কুমারপাড়া ও বিমানবন্দর পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। সড়কটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

সিসিক প্রশাসক আরও বলেছেন, আইনগত সীমাবদ্ধতার কারণে এই সড়কের পূর্ণাঙ্গ উন্নয়নকাজ করার সুযোগ আমাদের নেই। তারপরও সাধারণ মানুষ ও পরিবহন খাতের ভোগান্তির কথা বিবেচনা করে বড় বড় গর্ত ভরাটসহ জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। খুব দ্রুত এ কাজ শুরু করা হবে।

তিনি বলেছেন, দক্ষিণ সুরমার এই সড়কটি সিলেটের অন্যতম ব্যস্ত প্রবেশপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন এ পথ ব্যবহার করে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্থায়ী সমাধানে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত সংস্কারকাজ শুরু করার আহ্বান জানান।

পরিদর্শনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমাসড়কজরাজীর্ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ