Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ নারীসহ ৭ সদস্য গ্রেপ্তার

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:৩৫
বরিশালে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ নারীসহ ৭ সদস্য গ্রেপ্তার

ছবি: আগামীর সময়

বরিশাল নগরীতে মোবাইল ফোন ও ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে নগ্ন ছবি ধারণ এবং ব্ল্যাকমেইল করে অর্থ আদায়কারী ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগরীর কাউনিয়ার সাধুর বটতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইশতিয়াক আহমেদ বুলেট, হোসেন শাহীন, মো. ফেরদৌস, সাকিব চৌধুরী এবং তিন নারী সদস্য সুমী, ছোঁয়া আক্তার সনিয়া ও আঁখি আক্তার।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে ফাঁদে ফেলে আস্তানায় নিয়ে নির্যাতন ও নগ্ন ভিডিও ধারণের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল।

বৃহস্পতিবার রাতে বরিশাল মহানগর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, এক সরকারি চাকরিজীবীকে কৌশলে নগরীর সাধুর বটতলা এলাকার মাসুম মিয়ার ভাড়া বাসায় ডেকে নেয় এই হানি ট্র্যাপ চক্রটি। সেখানে আগে থেকে ওত পেতে থাকা চক্রের সদস্যরা ওই সরকারি চাকরিজীবীকে জোরপূর্বক নগ্ন করে এবং দুই নারীকে অর্ধনগ্ন করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তির ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন উল ইসলাম আরও বললেন, নির্যাতনের মুখে ওই চাকরিজীবী বাধ্য হয়ে বিষয়টি কৌশলে তার স্ত্রীকে জানালে তিনি দ্রুত পুলিশকে পুরো ঘটনাটি অবহিত করেন। পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৩ নারীসহ ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভুক্তভোগী সরকারি চাকরিজীবীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নগরীতে সক্রিয় থাকা এমন আরও বেশ কয়েকটি হানি ট্র্যাপ চক্রের সন্ধান পাওয়া গেছে এবং তাদেরও দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।

হানি ট্র্যাপবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise