Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোটালীপাড়া

বিএনপি এমপির ভূয়সী প্রশংসায় আওয়ামী লীগ নেতা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৩২
বিএনপি এমপির ভূয়সী প্রশংসায় আওয়ামী লীগ নেতা

আওয়ামী লীগ নেতা দিলীপ বাড়ৈ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গামন্দির পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর ভূয়সী প্রশংসা করেছেন আওয়ামী লীগ নেতা দিলীপ বাড়ৈ।

আজ শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মান্দ্রা গ্রামে দিলীপ বাড়ৈর বাড়ির দুর্গামন্দির পরিদর্শনে গেলে তিনি জিলানীকে স্বাগত জানান এবং তার প্রশংসা করেন।

এর আগে এস এম জিলানী তার নির্বাচনী এলাকার কলাবাড়ি, কুশলা, হিরন ও পিঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন।

মান্দ্রা গ্রামে সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে দিলীপ বাড়ৈ বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি। কিন্তু কোনো পূজায় দলের কোনো বড় নেতা, সংসদ সদস্য বা মন্ত্রী আমাদের এখানে আসেননি। আপনিই প্রথম সংসদ সদস্য হিসেবে আমাদের এখানে এসেছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ ও আনন্দিত।’

এলাকাবাসীর পক্ষ থেকে এস এম জিলানীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দিলীপ বাড়ৈ মন্দিরের উন্নয়নসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি জানান। এসব দাবি পূরণের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য। পরে মন্দির কমিটির পক্ষ থেকে নাড়ু, মিঠাই, লুচি ও বিভিন্ন ধরনের ফল দিয়ে এস এম জিলানীকে আপ্যায়ন করা হয়। তিনি তাদের আপ্যায়ন গ্রহণ করেন।


আরও পড়ুন

বিএনপির এক ছাতার নিচে সব ধর্মাবলম্বী মানুষের বসবাস

১৭ অক্টোবর ২০২৬

এর আগে উপস্থিত লোকজনের উদ্দেশে এস এম জিলানী বলেন, ‘নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমাকে ভোট দিলে আমি আপনাদের ছেড়ে যাব না। আপনারা কথা রেখেছেন, আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। এখন আমার ঋণ পরিশোধের পালা। আমি কথা দিচ্ছি, আপনাদের ছেড়ে যাব না। জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যে এ অঞ্চলের সম্প্রীতি বজায় রাখব। আপনারা নির্ভয়ে দুর্গোৎসব পালন করুন। আমি আপনাদের পাশে আছি। আগামীতেও পাশে থেকে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমিতে পরিণত করব।’

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার ও মানিকুজ্জামান হাওলাদার, যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্যসচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান ও সদস্যসচিব মাসুদ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

বিএনপিআওয়ামী লীগ নেতাপ্রশংসাকোটালীপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’