Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পদ্মায় বাসডুবি

বাবার কাছে আর কখনো চিপস কিনতে বায়না ধরবে না শিশু ইসরাফিল

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৯
বাবার কাছে আর কখনো চিপস কিনতে বায়না ধরবে না শিশু ইসরাফিল

‎প্রমত্ত পদ্মায় বাসডুবিতে চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে তিন বছরের শিশু ইসরাফিল। দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগেই বাবা দেলোয়ার হোসেনের কাছে চিপস খাবে বলে বায়না ধরেছিল শিশুটি। ছেলের আবদার মেটাতে বাস থেকে নেমে চিপসও কিনে দেন বাবা। হঠাৎ বাসটির ইঞ্জিন চালুর শব্দ শুনে দ্রুত ছেলেকে কোলে নিয়ে বাসে ওঠে পড়ে দেলোয়ার। কিন্তু এর কয়েক সেকেন্ড পরেই ঘটে যায়  মর্মান্তিক দুর্ঘটনা। বাসডুবির ঘটনায় নিজে ও স্ত্রী জীবিত ফিরতে পারলেও চিরকালের জন্য হারিয়েছেন ছেলেকে। আর কখনোই বাবার কাছে চিপস খেতে বায়না ধরবে না শিশু ইসরাফিল।
‎
‎বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক থেকে পন্টুনের উপর দিয়ে সোজা পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় শিশু ইসরাফিলের বাবা দেলোয়ার হোসেন ও মা নুরুন্নাহার ডুবে যাওয়া বাসের ভেতর থেকে বের হতে পারলেও বের হতে পারেনি শিশুটি।

‎গত বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট পন্টুনে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নদীতে পড়ে ডুবে যায়। বাসডুবির ঘটনায় নিহত তিন বছরের শিশু কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্ডি গ্রামের দেলোয়ার হোসেন ও মা নুরুন্নাহারের একমাত্র সন্তান।
‎
‎দুর্ঘটনার পর ওইদিন মধ্যরাতেই উদ্ধার করা হয় সেই বাসটি। তখন বাসের ভেতর থেকে একে একে শিশু ইসরাফিলসহ যাত্রীদের নিথর মরদেহগুলো বের করে আনা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করে রাখা হয় দৌলতদিয়া বাস টার্মিনালে। সেখানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙাচোরা দাঁড়িয়ে আছে সেই বাসটি, কিন্তু বাসের যাত্রীগুলো আর নেই। বাসের ভেতরে এই প্রতিবেদক প্রবেশ করে দেখতে পান, ক্ষত বাসটির মেঝেতে যাত্রীদের কারো পায়ের জুতা, ওড়না, খাবারের বাটি, দুটি শিশুর পায়ের জুতা ও বাসের পেছন দিকে একটি সিটের ওপর পড়ে আছে দুটি চিপস।
‎
‎হয়তো এই চিপস খেতেই বাবা দেলোয়ার হোসেনের কাছে বায়না ধরেছিল নিহত তিন বছরের কমলমতি ছোট্ট শিশু ইসরাফিল। উদ্ধার হওয়া সেই ক্ষত বাসের ভেতরে মেঝেতে খয়েরি রঙের দুটি জুতাও পড়েছিল, কে জানে এই জুতাই পায়ে পরেছিল ইসরাফিল। বাবার কাছে বায়না করা সেই চিপস ও পায়ে পরা জুতা ঠিকই বাসের ভেতরে স্মৃতি হয়ে রয়ে গেছে। শুধু জীবিত নেই শিশু ইসরাফিল।

‎উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ৩ ফেরিঘাটের পন্টুনে ওঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। বাসডুবির ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise