Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বিএনপি যা বলে, তা করে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৫৩
বিএনপি যা বলে, তা করে: সমাজকল্যাণমন্ত্রী

সংগৃহীত ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে পাইলট প্রকল্পের আওতায় ৫০৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. জাহিদ। ‘বিএনপি যা বলে, তা করে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের সাথে থাকব। আপনারা কথা রেখেছেন। সরকারের বয়স ২২ দিনের মধ্যেই আপনাদের হাতে কার্ডসহ টাকা পৌঁছে গেছে। আপনারা জানেন, এরই মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে।’

‎এদিকে ফ্যামিলি কার্ড ও সহায়তার টাকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রান্তিক পর্যায়ের নারীরা। তারা সরকারের প্রতি কৃতজ্ঞ বলে জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। তিনি জানালেন, উপজেলা যাচাই-বাছাই কমিটি ৫০৪ জনকে উপকারভোগী হিসেবে নির্বাচন করেছেন। এর মধ্যে ৪৪৯ জন টাকা পেয়ে গেছেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুদা ইয়াসমিন, দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।


দিনাজপুরফ্যামিলি কার্ডসমাজকল্যাণমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise