Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারতে পাচারের চেষ্টা, গোয়াইনঘাটে দুই নারীসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২
ভারতে পাচারের চেষ্টা, গোয়াইনঘাটে দুই নারীসহ ৭ জন আটক

গ্রাফিকস: আগামীর সময়

সিলেটের গোয়াইনঘাটে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়, তামাবিল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের সুরত আলীর মেয়ে শম্পা (২৪) এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকার মুন্নি (১৬)।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, অজ্ঞাত এক দালালের মাধ্যমে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সিলেটের জাফলং এলাকায় নিয়ে আসা হয়। সেখানে দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন প্রতিষ্ঠানে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলা হয়।

পরে মিজান নামে এক ব্যক্তি তাদের গোয়াইনঘাটের নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে রাখেন। সেখান থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বুধবার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, ঘটনায় জড়িত দালালচক্রের সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ভারতে পাচারের চেষ্টাআটক ৭সিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: