Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এক জেলায় ৫ শীর্ষ পদে নারী

আকিমুল ইসলাম, চুয়াডাঙ্গা
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:১১
এক জেলায় ৫ শীর্ষ পদে নারী

গ্রাফিকস: আগামীর সময়

চুয়াডাঙ্গার প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো জেলা প্রশাসক এবং জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে একযোগে দায়িত্ব পালন করতে যাচ্ছেন পাঁচ নারী কর্মকর্তা। সম্প্রতি জীবননগর উপজেলায় নতুন নারী ইউএনও পদায়নের মধ্য দিয়ে জেলার প্রশাসনে সৃষ্টি হয়েছে এই ব্যতিক্রমী নজির।

বর্তমানে জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন লুৎফুন নাহার। তার নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর— চারটি উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব নেওয়ায় অপেক্ষায় রয়েছেন নারী কর্মকর্তারা।

চুয়াডাঙ্গার প্রশাসনিক প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন সায়মা ইউনুস। তিনি ২০১৫ সালের ২৫ জুন দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেন ২০১৭ সালের ১১ মার্চ পর্যন্ত। প্রায় এক দশক পর ২০২৬ সালের ২ এপ্রিল জেলার ৩০তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা লুৎফুন নাহার। এর আগে গত ২৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয় এ পদে।

একই দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব নেন তিথি মিত্র। পরে ১১ মে আলমডাঙ্গা উপজেলার ইউএনও হিসেবে যোগ দেন বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা শাহীনুর আক্তার।

গত ২৪ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রজ্ঞাপনে লাভলী ইয়াসমিনকে দামুড়হুদা উপজেলা এবং সুমাইয়া সুলতানা এ্যানিকে পদায়ন করা হয় জীবননগর উপজেলার ইউএনও হিসেবে। ২৮ জুন লাভলী ইয়াসমিন দামুড়হুদা উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন।

অন্যদিকে শিগগিরই জীবননগর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুমাইয়া সুলতানা এ্যানি। তার যোগদানের মধ্য দিয়েই জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে একযোগে নারী নেতৃত্বের পূর্ণতা আসবে।

উচ্ছ্বাস প্রকাশ করে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, ‘মেয়েরা এগিয়ে যাচ্ছেন এবং দেশের জন্য ভালো কাজ করছেন— এটি তারই প্রমাণ। এই জেলায় আরও দুজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন, এটি অত্যন্ত ইতিবাচক বিষয়। আমার অভিজ্ঞতায় মেয়েরা দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক। তারা পরিবার ও কর্মক্ষেত্র— উভয় ক্ষেত্রেই নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দেন।’

চুয়াডাঙ্গাইউএনওউপজেলা নির্বাহী কর্মকর্তাজেলা প্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ