Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সন্তান বিক্রির টাকায় আইফোন, বাবা আটক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২৩:১৬
সন্তান বিক্রির টাকায় আইফোন, বাবা আটক

দশমিনায় আইফোন কিনতে শিশুকে বিক্রি করায় অভিযুক্ত বাবা মারুফ মুন্সি (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দশমিনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম। তিনি জানান, মারুফ ঢাকা থেকে সন্ধ্যায় বাড়িতে ফিরেছেন এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তিন বছর আগের ভবন ভেঙে করা হচ্ছে ১ কোটি ৩৫ লাখের ভবন

৩০ আগস্ট ২০২৬

পরিবারের সদস্যদের দাবি, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে স্ত্রী মাহফুজা বেগমের কাছ থেকে দেড় বছরের ছেলে মুসাকে নিয়ে ঘুরতে বের হন মারুফ। তবে সন্ধ্যা হয়ে গেলেও বাবা-ছেলে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

পরে মারুফের মামা বাহাদুর মিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে বিক্রির পর মারুফ দ্রুত ঢাকায় চলে যান। সন্তান বিক্রির টাকা দিয়ে পুরোনো ফোন বদলে নতুন একটি আইফোন কেনেন বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, রবিবার দৈনিক আগামীর সময়-এ ‘আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে এক লাখে বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই অভিযুক্ত বাবাকে আটক করে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

পটুয়াখালীশিশুকে বিক্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে