Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে জাল ওয়ারিশান সনদে হরিজন পরিবারের জমি দখলের চেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯
হবিগঞ্জে জাল ওয়ারিশান সনদে হরিজন পরিবারের জমি দখলের চেষ্টা

গ্রাফিকস: আগামীর সময়

১৯৭১ সালে দেশত্যাগ করে ভারতে চলে যান সুরেন্দ্র চন্দ্র দত্ত। এরপর আর এলাকায় ফেরেননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তার কোনো উত্তরাধিকারীও নেই। তার রেখে যাওয়া ৩৩ শতাংশ জমির খাস খতিয়ানের অংশে দীর্ঘদিন ধরে বসবাস করছে তিনটি রবিদাস পরিবার। তবে প্রায় ৫৫ বছর পর ওই জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ভুয়া উত্তরাধিকারী সাজিয়ে জাল ওয়ারিশান সনদ ও দলিল তৈরির মাধ্যমে জমি বিক্রির অভিযোগও রয়েছে। এ ঘটনায় মনি রবিদাস নামে এক নারী সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বিবাদী করা হয়েছে ২২ জনকে।

মনি রবিদাসের অভিযোগ, ১৯৭১ সালে সুরেন্দ্র চন্দ্র দত্ত ভারতে চলে যান। পরে তিনি আর এলাকায় ফেরেননি এবং কোনো উত্তরাধিকারী রেখে গেছেন— এমন তথ্যও স্থানীয়ভাবে জানা নেই। সাতকাপন গ্রামের ৩৩ শতাংশ জমির খাস খতিয়ানের অংশে তারাসহ তিনটি রবিদাস পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। ২০২৩ সালে শাহিন মিয়া ও জুয়েল মিয়া সুরেন্দ্র চন্দ্র দত্তের উত্তরাধিকারী হিসেবে বিজয় চন্দ্র দত্ত ও সুরমিলা চন্দ্র দত্তের নাম উল্লেখ করে সাতকাপন ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারিশান সনদ নেন। পরে ওই সনদ ব্যবহার করে ২০০০ সালে তৈরি করা হয়েছে— এমন একটি কথিত দলিল রেজিস্ট্রি করে জমিটি ২২ জনের কাছে বিক্রি করা হয়।

সাতকাপন ইউনিয়ন পরিষদের প্রশাসক রোমান রায় বলেছেন, ২০২৩ সালে যে ওয়ারিশান সনদটি দলিল নিবন্ধনের কাজে ব্যবহার করা হয়েছে, ইউনিয়ন পরিষদে এর কোনো রেকর্ড নেই। চেয়ারম্যান ও সদস্যের স্বাক্ষরও জাল করা হয়েছে বলে তার দাবি।

অভিযোগকারী মনি রবিদাস বলেছেন, দীর্ঘদিন ধরে বসবাস করা জায়গা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। জাল কাগজপত্র তৈরি করে জমি দখল করা হলে তাদের পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়বে।

হবিগঞ্জওয়ারিশান সনদহরিজন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প