Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্থানীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে যাচ্ছে বরিশালের পান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৭:৪৯
স্থানীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে যাচ্ছে বরিশালের পান

ছবি: আগামীর সময়

ধান-নদী-খাল, এই তিন মিলে হয় বরিশাল। তবে এখন ধানের পাশাপাশি পান চাষে আগ্রহী বরিশাল জেলার কৃষকরা।

স্থানীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বরিশালের পান। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বারি পান-১’ ও ‘বারি পান-২’ জাতের সফল চাষ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় অল্প পুঁজিতে পান চাষ করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের প্রান্তিক কৃষকেরা।

বরিশাল অঞ্চলের মাটি পান চাষের জন্য উপযোগী হওয়ায় দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে পান চাষ হয়ে আসছে। একবার বরজ তৈরি করে নিয়মিত পরিচর্যা করলে টানা ৬ থেকে ৭ বছর পান উৎপাদন করা যায়। তুলনামূলক কম খরচে দীর্ঘদিন ফলন পাওয়ায় কৃষকদের কাছে পান চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

দেশের চাহিদা মেটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশে পান রপ্তানি হওয়ায় কৃষকদের আগ্রহ আরও বেড়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশের বাজারে ভালো দাম পাওয়ায় অনেক কৃষক নতুন করে পান চাষে যুক্ত হচ্ছেন।

বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার পানচাষি লতিফ মিয়া বলেন, শুরুতে মাত্র ৬ শতাংশ জমিতে পান চাষ করেছিলেন। সেখানে ভালো ফলন ও লাভ পাওয়ার পর এখন তিনি আরও বড় পরিসরে পান চাষের পরিকল্পনা করছেন। নতুন জমি লিজ নিয়ে ‘বারি পান-১’ ও ‘বারি পান-২’ জাতের পান চাষের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

একই এলাকার পানচাষি খোকন মুন্সি বলেন, অন্য কৃষকের পান চাষ দেখে তিনিও এ কাজে যুক্ত হয়েছেন। একবার বরজ তৈরি করলে দীর্ঘদিন পান উৎপাদন করা যায়। এতে প্রতিবছরই লাভের পরিমাণ বাড়ছে। তার উৎপাদিত পান দেশের বাজারের পাশাপাশি বিদেশেও যাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

২১ আগস্ট ২০২৬

বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকেরা বলছেন, ‘বারি পান-১’ ও ‘বারি পান-২’ জাতের বৈশিষ্ট্যের কারণে তুলনামূলক কম জমিতে ভালো ফলন পাওয়া সম্ভব। পাশাপাশি এসব জাতের পান সহজে নষ্ট হয় না। ফলে দূরবর্তী বাজারে সরবরাহ এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে কৃষকেরা সুবিধা পাচ্ছেন।

বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান খান বলেন, একসময় পান মূলত দেশের বাজারের চাহিদা পূরণের জন্যই উৎপাদন করা হতো। বর্তমানে দেশের বাইরেও এর চাহিদা তৈরি হয়েছে। নতুন কৃষকেরা কম খরচে পতিত জমিতেও পান চাষ শুরু করতে পারেন।

তিনি বলেন, পান চাষে অতিরিক্ত রাসায়নিক বা জৈব সারের প্রয়োজন হয় না। সরিষার তেল ভাঙানোর খৈল জৈব সার হিসেবে ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব। বর্তমানে মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের বিভিন্ন দেশে বরিশালের পান রপ্তানি হচ্ছে। পান শুধু খাদ্য হিসেবে নয়, বিভিন্ন ঔষধি কাজেও ব্যবহৃত হওয়ায় এর চাহিদা রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ‘বারি পান-১’ ও ‘বারি পান-২’ জাতের পান চাষ করে প্রতি হেক্টরে প্রায় ২৮ লাখ পানপাতা উৎপাদন করা সম্ভব। এ কারণে তরুণ উদ্যোক্তাদের পান চাষে আগ্রহী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের আধুনিক পদ্ধতিতে পান চাষের জন্য প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আনোয়ারুল মোনিম বলেন, বর্তমানে প্রায় ২ হাজার পানচাষি ‘বারি পান-১’ ও ‘বারি পান-২’ জাতের পান চাষ করছেন। ভবিষ্যতে আরও প্রায় ৫ হাজার কৃষককে পান চাষের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বরিশালের পানের চাহিদা আরও বাড়ানো গেলে এ অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এতে একদিকে যেমন প্রান্তিক কৃষকদের আয় বাড়বে, অন্যদিকে রপ্তানি আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বরিশালের পান।

বরিশালপানইউরোপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি