আগামীর সময়

বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী নিহত

বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী নিহত

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদের সামনে দিয়ে রিকশায় করে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মৌমিতা নগরীর মুন্সিপাড়া তরুণ হালদারের মেয়ে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেডি ঘোষ রোড দিয়ে যাচ্ছিলেন মৌমিতা ও তার বাবা । এ সময়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের রিকশাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন মৌমিতা ও তার বাবা। এতে মাথা ও ঘাড়ে আঘাত পান মৌমিতা। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আগেই মারা গেছে মৌমিতা।

নিহতের ছোটভাই জানান, মৌমিতা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

    শেয়ার করুন: