শিক্ষক মানেই জাতির নেতা : মুক্তিযুদ্ধমন্ত্রী

বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, ছবি : আগামীর সময়
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বললেন, প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা।
আজ সোমবার সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময়সভায় তিনি এই মন্তব্য করলেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।




