Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

প্রান্তিক বাজেট ২০২৬-২৭ ভাবনা

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা যেন টিকে থাকে

ইমতিয়াজ আহমেদ জিতু
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৫৭
ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা  যেন টিকে থাকে

শাহ মো. আলমগীর খান

জাতীয় বাজেট ঘিরে সারা দেশের মতো কুমিল্লার প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তেমনি একজন কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও জেলা জুয়েলার্স সমিতির সভাপতি শাহ মো. আলমগীর খান। বাজেট কেমন হওয়া উচিত? তার সঙ্গে কথা বলেছেন ইমতিয়াজ আহমেদ জিতু নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।

শাহ মো. আলমগীর খান বললেন, ‘বাজেট হতে হবে জনবান্ধব, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অর্থাৎ বাস্তবমুখী। হতে হবে সাধারণ মানুষের জন্য সহনীয় ও উন্নয়নমূলক। যে বাজেটের সঙ্গে সম্পৃক্ততা থাকবে সব শ্রেণি-পেশার জনগণের। যদি আবার মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় বিদ্যুৎ ও তেলের, তাহলে সাধারণ মানুষের জন্য তা হবে পীড়াদায়ক। আর আমরা এমন একটি বাজেট চাই, যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা টিকিয়ে রাখা এবং সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।’

‘আমরা আশা করছি বর্তমান সরকার এসব বিষয় মাথায় রেখে একটি জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করবে, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।

বাজেট ঘোষণায় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, তা আমরা চাই না। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়’— যোগ করলেন কুমিল্লার এ ব্যবসায়ী।

তার ভাষ্য, বাজারে দীর্ঘদিন ধরে ঋণের উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি, জ্বালানি ও পরিবহন খরচের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো সহজ শর্তে অর্থায়নের অভাব। প্রয়োজনীয় মূলধনের অভাবে ব্যবসা প্রসারে ব্যর্থ হচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। ফলে তারা স্বল্পসুদে ঋণ, সহজ কিস্তি সুবিধা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজের প্রত্যাশা রাখেন। একই সঙ্গে নারী উদ্যোক্তা ও গ্রামীণ ব্যবসায়ীদের জন্য আলাদা সহায়তা তহবিল গঠনেরও প্রত্যাশা রাখেন।’ এসব কারণে বাজেটে কর কাঠামো সহজ করা, ক্ষুদ্র ব্যবসার জন্য কর ছাড় বৃদ্ধি এবং ডিজিটাল করসেবা সম্প্রসারণের ব্যবস্থার দাবি জানিয়েছেন কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক এ সভাপতি।

তার মতে, প্রান্তিক ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দেশের কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির চালিকাশক্তি। তাই তাদের জন্য ব্যবসাবান্ধব নীতি, সহজ অর্থায়ন এবং কর-ভ্যাটে স্বস্তি নিশ্চিত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রান্তিক ব্যবসায়ীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন বলে জানান তিনি।

‘আমরা আশা করছি, ২০২৬-২৭ সালের বাজেট ব্যবসায়ীদের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ উন্মুক্ত করবে।’ যোগ করলেন কুমিল্লার এ স্বর্ণ ব্যবসায়ী।

বাজেটস্বর্ণ ব্যবসায়ীপ্রান্তিক বাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    advertiseadvertise