Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২০:১০
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন

চশমা ছাড়াই কোরআন পড়ছেন ১২৩ বয়সী আব্বাস প্রামানিক, ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে আগামীর সময়কে নিশ্চিত করেছেন বৃদ্ধের নাতি রিপন হোসেন।

নাটোরের এই প্রবীণ ব্যক্তিকে নিয়ে সর্বপ্রথম গত ২৬ সেপ্টেম্বর আগামীর সময় '১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক পড়তে পারেন চশমা ছাড়াই' এ শিরোনামে একটি সংবাদ প্রচার করে।

আব্বাস প্রামাণিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আরও পড়ুন

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

১২ অক্টোবর ২০২৬

আব্বাস প্রামাণিক নাতি রিপন হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। রবিবার হঠাৎ তার অবস্থার পরিবর্তন ঘটে। এ সময় তার কথাবার্তার পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা দেন। কিন্তু আজ সন্ধ্য সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

প্রবীণ সেবাকেন্দ্রের খুবজিপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানালেন, তিনি আমাদের সেবাকেন্দ্র থেকে দীর্ঘদিন বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। আমাদের সেবাকেন্দ্র থেকে যথাযথ চিকিৎসা সেবক প্রদান করা হয়। আজ সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা গেছেন।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ আগামীর সময়কে জানালেন, আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার প্রবীণ একজন ব্যক্তি ছিলেন। প্রবীণ এ ব্যক্তিকে উপজেলা প্রশাসন সবসময় তার শারীরিক খোঁজখবর নিয়েছে। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবরটি শুনেছি। অত্যন্ত কষ্টের বিষয়।

কোরআনআব্বাস প্রামানিক১২৩ বছর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২