Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শজিমেকের বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের তালা, দুই ঘণ্টা পর সেবা চালু

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১
শজিমেকের বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের তালা, দুই ঘণ্টা পর সেবা চালু

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আগামীর সময়

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মবিরতির মধ্যেই বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকেরা। প্রায় ২ ঘণ্টা পরে পর বহির্বিভাগসহ অন্যান্য সেবা চালু হয় বলেন জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ টিকিট কাউন্টারের তালা ভেঙে সেবা চালুর উদ্যোগ নেয়। এরপর ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় চার দফা দাবি মানা না হলে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্য সব সেবা বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

এতে বিপাকে পড়েন রোগীরা। একপর্যায়ে রোগীদের স্বজনরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। পরে ১২টার দিকে বহির্বিভাগসহ অন্যান্য সেবা চালু হয় বলে জানিয়েছে শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

রোগীর মৃত্যুতে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

০২ সেপ্টেম্বর ২০২৬

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো, ঘটনায় অভিযুক্ত সব দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন এবং মামলার অগ্রগতি দৃশ্যমান করা, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে আর্মড পুলিশ বা সমপর্যায়ের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, হাসপাতালের মোট শয্যার এক-তৃতীয়াংশের বেশি অতিরিক্ত রোগী ভর্তি না নেওয়া ও শয্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা এবং প্রতি রোগীর সঙ্গে একজনের বেশি অ্যাটেনডেন্ট না রাখা।

হাসপাতালের উপপরিচালক মুঞ্জুর-ই-মোরশেদ জানিয়েছেন, আজ দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।

গত মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। ওই ঘটনার পর রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।  

এ ঘটনায় থানায় মামলা করেছেন শজিমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আনোয়ার হোসেন। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাসিন্দা এবং ১৮নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইসলাম (২৬), যুগ্ম আহ্বায়ক প্রান্ত (২২), সদস্য রাকিবুল হাসান রাকিব (১৮), ফুলবাড়ী উত্তরপাড়ার বাসিন্দা ও ১৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুন্না শেখ ওরফে এসএম সিহাব (১৮), নামাজগড়ের বিপ্লব সরদার (২৬) এবং নিশিন্দারার তানভীর শেখ (২৬)।


শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজইন্টার্ন চিকিৎসকবগুড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise