Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৮:২৫
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর— আগামীর সময়

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান— সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।’

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

আজ রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বললেন, ‘সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। ঠাকুরগাঁওয়ে আর কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। জেলার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য।’


আরও পড়ুন

ইলিশের দেশে ইলিশ এখন বিলাসিতা

০২ আগস্ট ২০২৬

তিনি বলেছেন, ‘আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। অনেক নেতাকর্মীকে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে। আল্লাহ আবার সুদিন ফিরিয়ে দিয়েছেন। এখন মানুষের জন্য কাজ করে তাদের ভালোবাসাকে স্থায়ী করতে হবে।’


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেছেন, ‘সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করেন। কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, দখলদারিত্ব কিংবা দাম্ভিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ দাম্ভিকতা ও সীমালঙ্ঘন পছন্দ করেন না। তাই সবাইকে বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের বিপদ-আপদে সহযোগিতা করতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যারা চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করতে চান, তারা আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করুন।’

ভোটারদের উদ্দেশে তার মন্তব্য, ‘দেখেশুনে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেবেন, যারা জনগণের কল্যাণে কাজ করবে।’

‘সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছেন। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা সবার দায়িত্ব। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে বিভেদ সৃষ্টি দেশের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না’— যোগ করেন তিনি।

মির্জা ফখরুলবিএনপিঠাকুরগাঁও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন