২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ ) বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম এ তথ্য জানান।
তিনি বললেন, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এই সময়ের মধ্যে পাটুরিয়ায় ছয়টি ফেরি, দৌলতদিয়ায় চারটি ফেরি এবং পদ্মা নদীর মাঝখানে দু’টি ফেরি আটকা পড়ে।
ঘন কুয়াশা কেটে যাওয়ার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে এবং যানজট নিরসনে সব কটি ফেরি পূর্ণ লোড নিয়ে চলাচল শুরু করছে।

