নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকার, ৮ জেলে আটক

ছবি: আগামীর সময়
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকার তিনকোণা আইল্যাণ্ড থেকে আট জেলেকে আটক করে আদালতে পাঠিয়েছেন বনরক্ষীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে কাঁকড়া শিকারের সময় তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬) হোসাইন শেখ (২২) ও ইমরান শেখ (৩৫)।
এদের বাড়ি মোংরা উপজেলার বকুলতলা গ্রামে। ঘটনাস্থল থেকে ৩০০টি কাঁকড়া ধরা চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি নৌকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত বনে তিন মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষিদ্ধ সময়ে গোপনে বনে ঢুকে একদল জেলে কাঁকড়া আহরণ করছিলেন। গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।






